ঢাকাWednesday , 14 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল পাংশা মহিলা কলেজ

Link Copied!

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজবাড়ী জেলার মধ্যে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে পাংশা মহিলা কলেজ।

#New_Classic_Event_Management

রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব শামসুর নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এই গৌরবজনক অর্জনের খবরে পাংশা মহিলা কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই পাংশা মহিলা কলেজ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে নারী শিক্ষার প্রসার ও নারীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে প্রতিষ্ঠানটির অবদান উল্লেখযোগ্য।


দীর্ঘদিন ধরে পাংশা শহরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসা এই কলেজটি ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আবারও তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল। এ অর্জনে কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ বি এম ওয়াহিদুজ্জামান ডাবলু বলেন, “এই সাফল্য আমাদের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নবীন ও প্রবীণ শিক্ষকদের নিষ্ঠা, আন্তরিকতা এবং শিক্ষার্থীদের পরিশ্রমই আজ আমাদের এই সম্মানে ভূষিত করেছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষা মান উন্নয়ন ও নারী শিক্ষার অগ্রগতিতে পাংশা মহিলা কলেজ অগ্রণী ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি