ঢাকাThursday , 15 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শীতে আলেম-ওলামাদের পাশে বিএনপি – মৃগী ইউনিয়নে উপহার বিতরণ

Link Copied!

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ৫০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে শীত উপহার বিতরণ করা হয়েছে। তীব্র শীতের এই সময়ে ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে রাজবাড়ী-২ আসনের বিএনপির প্রার্থী হারুন অর রশীদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

#New_Classic_Event_Management

​বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় মৃগী ইউনিয়নের বিভিন্ন মসজিদে সরাসরি গিয়ে এসব উপহার পৌঁছে দেওয়া হয়। উপহার বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রনজু এবং উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াস হোসেন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, সিনিয়র সহ-সভাপতি মো. তৈয়বুর রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ছানাউর রহমান, মৃগী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মৃগী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আকমাল হোসেন, আসাদুজ্জামান আসাদ, হিমেল মাহমুদ ও আকরাম হোসেন। এছাড়াও ছাত্রদল নেতা ইমন শেখ, সাব্বির রহমান, ইকবাল হোসেন, বাহার মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শীত উপহার বিতরণকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, “আলেম-ওলামারা সমাজের সম্মানিত ব্যক্তি। কনকনে এই শীতে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হারুন অর রশীদ সাহেবের নির্দেশনায় আমরা এই ক্ষুদ্র উপহার নিয়ে তাদের দ্বারে দ্বারে পৌঁছেছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে আমরা একইভাবে পাশে থাকার চেষ্টা করব।”

​শীত উপহার পেয়ে ইমাম ও মুয়াজ্জিনরা সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধরনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আয়োজকদের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। একই সঙ্গে তারা সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি