ঢাকাTuesday , 20 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গলায় ফাঁস নিয়ে ছারা বেগম নামের একজনের আত্মহত্যা

Link Copied!

রাজবাড়ীর পাংশায় নিজের ব্যবহৃত ওড়না দিয়ে বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ছারা বেগম ৬৪ নামের একজনের আত্মহত্যা।

#New_Classic_Event_Management

মঙ্গলবার ২০ মে সকাল ৯টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ছারা বেগম চরপাড়া গ্রামের মোঃ ঝনু মন্ডল এর স্ত্রী।

মৃত ছারা বেগমের স্বামী ঝনু মন্ডল বলেন, আমার বড় নাতিছেলে হঠাৎ মৃত্যুবরণ করার পর থেকে আমার স্ত্রী পাগল হয়ে যায়। সকালে আমি কলা এবং রুটি খাওয়ায়ে ভ্যান নিয়ে পাংশা যাই। পাংশা থেকে এসে তাকে খোঁজাখুঁজি করি বাড়িতে ও আশেপাশে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘরে গিয়ে দেখি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে ঝুলে রয়েছে। ওড়না খুলে আড়ার থেকে মাটিতে নামানোর পর দেখি আমার স্ত্রী আর বেঁচে নেই।


এ বিষয়ে পাংশা মডেল থানা পুলিশ বলেন, আমরা শুনতে পাই পাংশা থানাধীন বাবুপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামে এক মহিলা গলায় ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম রয়েছে।তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি