ঢাকাThursday , 15 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় ঝরল দুই যুবকের প্রাণ শোকাতুর হাসপাতাল চত্বর

Link Copied!

রাজবাড়ীর পাংশায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সজীব ও মিরাজ নামের দুই মোটরসাইকেল আরোহী বন্ধু। ১৪ই জানুয়ার বুধবার রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাংশা ফিলিং স্টেশন সংলগ্ন পশ্চিম কুড়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল নিয়ে পাম্পের দিক থেকে শহরের দিকে যাচ্ছিলেন সজীব ও মিরাজ। পথে পশ্চিম কুড়াপাড়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়।

​দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিরাজকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রোকনুজ্জামান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​নিহত দুই তরুণই স্থানীয় কুড়াপাড়া গ্রামের বাসিন্দা। মিরাজ ওই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে এবং সজীব সাঈদুল ইসলামের ছেলে। একই গ্রামের দুই তরুণের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম জানান, “খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। তবে যেহেতু এটি মহাসড়কে ঘটে যাওয়া দুর্ঘটনা, তাই বিষয়টি হাইওয়ে পুলিশ খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

#New_Classic_Event_Management

​ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি