রাজবাড়ী পাংশা উপজেলায় আজ মঙ্গলবার ২৯ শে এপ্রিল ২নং হাবাসপুর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে ২০২৫-২৬ অর্থ বছরের আনুমানিক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
২ কোটি ৬৫ লক্ষ ৩৯ হাজার ৪৭০ টাকার এ বাজেট ঘোষণা করেন হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন খান। কর্তৃপক্ষ খাত সম্পর্কে স্পষ্ট করেনি।
হাবাসপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আল মামুন খান এর সভাপতিত্বে ও সচিব মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।