ঢাকাThursday , 2 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশার ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সেলিম মিয়া

Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার ঐতিহ্যবাহী কাজী আব্দুল মাজেদ একাডেমীর এডহক ম্যানেজিং কমিটির নতুন সভাপতি হিসেবে শিক্ষানুরাগী ও পাংশা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সেলিম মিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে।

#New_Classic_Event_Management

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে এডহক কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। চেয়ারম্যানের নির্দেশক্রমে গত ২৮ জুন ২০২৬ তারিখে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ইস্যুর তারিখ থেকে এ কমিটি আগামী ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।

অনুমোদিত চার সদস্যের এডহক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্নাতক ডিগ্রিধারী মো. সেলিম মিয়া। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. মনিরুজ্জামান, অভিভাবক সদস্য হিসেবে আছেন ফরিদ আহমেদ, যার সন্তান সিফাত মাহমুদ নবম শ্রেণিতে অধ্যয়নরত। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক।


এডহক কমিটির সভাপতি হিসেবে মো. সেলিম মিয়াকে দায়িত্ব দেওয়ায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদের প্রতি স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও শিক্ষানুরাগীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টদের আশা, নতুন সভাপতি মো. সেলিম মিয়ার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং সামগ্রিক শিক্ষা পরিবেশ আরও উন্নত হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি