ঢাকাWednesday , 25 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পদ্মার জেলে ধরা দুটি ইলিশ – স্থানীয় আড়ত থেকে আন্তর্জাতিক বাজারে

ডেস্ক রিপোর্ট
February 25, 2026 2:54 pm
Link Copied!

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা দুটি বড় ইলিশ মাছ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এদের মধ্যে একটি ওজন দুই কেজি ১০০ গ্রাম, আর অন্যটি এক কেজি ৯০০ গ্রাম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মাছগুলো দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ব্যবসায়ী মো. শাজাহান শেখ কিনেছেন।

#New_Classic_Event_Management

স্থানীয়রা জানায়, পদ্মায় পানি ও স্রোত কমে যাওয়ায় ইলিশ সহজে ধরা পড়ছে না। তবে ভোর ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার চরকর্ণেশন এলাকায় জেলে সেকেন হলদারের জালে দুটি বড় ইলিশ ধরা পড়ে। পরে এগুলো দৌলতদিয়া ফেরিঘাটে হালিম সরদারের আড়তে নিয়ে গিয়ে কেজি প্রতি ৪৬০০ টাকায় বিক্রি করা হয়।

শাজাহান শেখ কালের কণ্ঠকে জানিয়েছেন, জেলেদের থেকে ইলিশ কিনে পরে অনলাইনে মুন্সিগঞ্জের একজন ইতালিপ্রবাসীকে মোট ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি