ঢাকাSunday , 11 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

যৌথ অভিযানে বালিয়াকান্দিতে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার

Link Copied!

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, মাদক ও বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সহ দুইজনকে আটক করা হয়।

#New_Classic_Event_Management

রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১ টার দিকে বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি ব্রীকফিল্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— মসিউল আলম চুন্নু ও মো. হৃদয় শেখ। মসিউল আলম চুন্নু বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকার খন্দকার আব্দুর রশিদের ছেলে ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মো. হৃদয় শেখ একই উপজেলার শেখপাড়া এলাকার মো. রফিক শেখের ছেলে।


অভিযানকালে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি এয়ার রাইফেল, আটটি মোবাইল ফোন, তিনটি ওয়াকি-টকি, চারটি ওয়াকি-টকি চার্জার, দুটি দেশীয় চাকু, একটি ভর্তি মদের বোতল, তিনটি খালি মদের বোতল এবং নগদ ৩৮ হাজার টাকা।

অভিযান শেষে জব্দকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতসহ আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি