ঢাকাSunday , 16 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় বাঁশ বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Link Copied!

‎রাজবাড়ীর পাংশায় বাঁশ বাগান থেকে সুরুজ খলিফা নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

‎রবিবার ১৬ নভেম্বর সকালে যশাই ইউনিয়নের সমসপুর গ্রামের ইসলাম শেখের গাছের বাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎নিহত ওই যুবক হলেন, উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামের মৃত হবিবর খলিফার ছেলে সুরুজ খলিফা (৩০)।

‎পুলিশ জানায়, আমরা খবর পাই যশাই ইউনিয়নের সমসপুর গ্রামের ইসলাম শেখের গাছের বাগানে এক যুবক গলায় ফাঁস নিয়ে গাছের সাথে ঝুলে রয়েছে। ঘটনা স্থানে উপস্থিত হয়ে মরদেহটি মাটিতে নামানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, ধার দিনা পরিশোধ করতে না পারার কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা জাবে।

#New_Classic_Event_Management

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, আমরা খবর পাই পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে বাঁশ বাগানে এক যুবকের মরা দেহ ঝুলে রয়েছে। দ্রুত ঘটনা স্থানে আমাদের পুলিশের একটি টিম পাঠায়। লাশ উদ্ধারের কাজ চলছে। উদ্ধার শেষে ময়নাতদন্ত জন্য লাশ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি