ঢাকাSunday , 10 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় গলায় ফাঁস নিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠি মালিয়াট গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আনোয়ার মোল্লা (৫৩) নামের এক ব্যক্তি। শনিবার ৯ আগস্ট দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হার্টের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন আনোয়ার মোল্লা। বিভিন্ন ডাক্তার ও কবিরাজের চিকিৎসা নেওয়া হলেও সুস্থতা ফেরেনি। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ছেলে ফারুক কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান। সে সময় বাড়িতে আনোয়ার মোল্লা ও ছেলের স্ত্রী মিরা বেগম ছিলেন।

দুপুরে বুকে ব্যথা অনুভব করলে আনোয়ার মোল্লা তালমিশরী খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। মিরা বেগম দোকানে তালমিশরী আনতে গেলে একা থাকার সুযোগে তিনি ঘরের পশ্চিম পাশের বারান্দার আড়ার সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন।


দোকান থেকে ফিরে মিরা বেগম আনোয়ার মোল্লাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে নিচে নামান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা মডেল থানার এসআই (নিঃ) শাহ আলম সোহাগ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি