ঢাকাSaturday , 9 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Link Copied!

রাজবাড়ীর পাংশায় পুকুরে ডুবে মাহিম মন্ডল (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

শনিবার ৯ আগস্ট দুপুর ১২টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু মাহিম মন্ডল বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মানিক মন্ডলের ছেলে। সে তার নানা আহমদ আলী সরদারের বাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবার সূত্রে জানা যায়, মাহিম বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর মাহিমের নানা বাড়ির দক্ষিণ পাশে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে খোকশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিষ্পাপ শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মাঝে নেমে এসেছে গভীর শোক।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি