ঢাকাSaturday , 26 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

‎পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত এক আহত এক

Link Copied!

রাজবাড়ীর পাংশায় ২ মোটরসাইকেল মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একজন, আহত হয়েছে একজন। ‎শনিবার ২৬ জুলাই সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলী গ্রামের কাশেম মহাজনের ইটের ভাটার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

‎নিহত ওই যুবক হলেন উপজেলার পাট্টা ইউনিয়নের আশুর হাট গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে আবু সাদ (৩৫)।

#New_Classic_Event_Management

জানা যায়, আবু সাদ বাড়ি থেকে পাংশার উদ্দেশ্যে রওনা দিলে পূর্ব বাগদলী কাশেম মহাজনের ইটভাটার সামনে পাকা রাস্তার উপরে আসলে অপর দিক থেকে আসা অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী সজোরে আঘাত করে। সাদ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। আশেপাশের লোকজন সাদকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক সাদের অবস্থা অবনতি দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তার বাড়ির লোকজন তাকে নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি