ঢাকাTuesday , 24 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজবাড়ীর দৌলতদিয়ায় পুকুর থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

DN BANGLA
June 24, 2025 1:02 am
Link Copied!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতি অফিসের সামনের পুকুরপাড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি গোয়ালন্দ উপজেলার ঈমানখান পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে।


গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘নিহত নজরুলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার (২২ জুন) দিবাগত রাতের কোন একসময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথা, ঘাড়, পিঠ, হাত ও পায়ে গুরুতরভাবে কুপিয়ে জখম করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি