ঢাকাTuesday , 3 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বালিয়াকান্দিতে মাথায় পানির ট্যাংক পরে মাদ্রাসার ছাত্রীর মৃত্যু

Link Copied!

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাথায় পানির ট্যাংক পড়ে কানিজ ফাতেমা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক ছাত্রী। মঙ্গলবার (৩ জুন) ভোরে উপজেলার বহরপুর নুরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহত কানিজ ফাতেমা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের মো. কাউসারের মেয়ে। সে ওই মাদ্রাসায় মক্তব বিভাগে পড়তো।

আহত ছাত্রীর নাম মিম আক্তার (১৪)। সে বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে। সে ওই মাদ্রাসায় হেফজ বিভাগে পড়তো। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ জানান, ভোর ৪টা ৫০ মিনিটে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য মাদ্রাসার ওযুখানায় ওযু করতে যায় কানিজ ফাতেমা ও মিম। এ সময় ওযুখানার পাশে সিমেন্টের খুঁটির ওপর বসানো এক হাজার লিটার পানির ট্যাংক খুঁটি ভেঙে কানিজ ফাতেমা ও মিমের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই কানিজ ফাতেমা মারা যায়। আহত অবস্থায় মীমকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মিমের মাথায় সেলাই লেগেছে। সে এখন নিজের বাড়িতে অবস্থান করছে।


বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি