ঢাকাSaturday , 31 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কালুখালীতে ট্রাক চাপায় মোটরসাই‌কেল আ‌রোহীর মৃত্যু

Link Copied!

রাজবাড়ীর কালুখালিতে ট্রাক চাপায় এক মোরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার চাঁদপুর ব্রীজ এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহত মোটরসাইকেল আরোহী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত তোরাপ মণ্ডলের ছেলে মোঃ বারেক মন্ডল (৫৫)।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, বারেক মণ্ডল মোটরসাইকেল নিয়ে পাংশার দিক থেকে রাজবাড়ীর দিকে আসছিলেন। পথে চাঁদপুর ব্রিজের ওপর পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল নিয়ে মহাসড়কের ওপর পড়ে যান। এসময় ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি