ঢাকাFriday , 30 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নিজ বাড়িতে ফিরতে চান বাবুল 

Link Copied!

নিজ বাড়িতে ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন সাজ্জাদ হোসেন বাবুল। তার অভিযোগ, সাবেক কাউন্সিল‌রের কাছে বাড়ি ভাড়া দিয়েছিলেন। এখন আর তাকে বাড়িটি ফিরিয়ে দেওয়া হচ্ছে না। বাড়িতে উঠতে চাইলেও তাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি রাজবাড়ী শহরের একটি ঘরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। 

#New_Classic_Event_Management

২৯ ই মে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবুল অভিযোগ বলেন, রাজবাড়ী শহরের বিনোদপুর ভাজনচালায় আট শতাংশ জমির উপর তার বাড়ি রয়েছে। যেটি তিনি উত্তরাধিকার সূত্রে তার মায়ের কাছ থেকে পেয়েছেন। ১০ বছর আগে জীবন জীবীকার জন্য সপরিবারে ঈশ্বরদী যান। ওই সময় তিনি বাড়িটি জাহাঙ্গীর জলিলের কাছে ভাড়া দেন। তখন তার সাথে খুবই সুসম্পর্ক ছিল। ২০২৪ সালের আগস্ট মাসে রাজবাড়ী ফিরে তার বাড়িতে গেলে তাকে হুমকি ধমকি দেন জাহাঙ্গীর। পরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়। বলেন, আমার দুই কন্যা ও স্ত্রীকে নিয়ে বাস করিবার মত কোন জায়গা নাই। আমি এখন রেল কোয়ার্টারে বসবাস করছি। রেল কর্তৃপক্ষ আমাকে কোয়াটার ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। জাহাঙ্গীরের ভয়ে আমি এখন ঠিক মত ব্যবসা করতে পারছি না। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার নিজ বাড়িতে ফিরে যেতে চাই। 


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাবুলের স্ত্রী জ্যোৎনা আক্তার, তার মেয়ে খুশবু আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি