ঢাকাSunday , 18 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশার ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাময়িক বহিষ্কার

Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক শান্ত হোসেন লালচাদ কে সাময়িক বহিষ্কার করা সহ এরশাদ জোয়াদ্দার কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে।

#New_Classic_Event_Management

প্রেস বিফিং এর মাধ্যমে রবিবার (১৮ মে) বিকাল ৬ টায় পাংশা শহরের মৈশালা (বড়গাছি) বাস স্টান্ড সংলগ্ন সূর্য সংগঠনের কার্যালয়ে উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আনসার আলী বিশ্বাস সহ উপজেলা শ্রমিকদলের অন্যান্য নেতাদের উপস্থিতিতে সংগঠন বিরোধী কার্যকলাপের কারণে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শরিষা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ শান্ত হোসেন লালচাঁদকে সাময়িক বহিষ্কার ঘোষণা করেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সোবাহান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিকদল পাংশা উপজেলা শাখার সভাপতি মোঃ আনসার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক সোবাহান মিয়া, সহ সভাপতি আব্দুল কাদের মন্ডল, সহ সাধারণ সম্পাদক আনছার আলী ভূইয়া ও সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক শেখ প্রমূখ।


এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দসহ শরিষা ও কশবামাজাইল ইউনিয়ন শ্রমিকদলের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি