ঢাকাWednesday , 30 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাবেক চেয়ারম্যানকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাছপাড়া ইউনিয়নের সাবেক দুই বারের সফল চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদ কে আনুমানিক ১২ঃ৩০ মিনিটে ফোন কল দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার ২৯ এপ্রিল বিকালে মাছপাড়া স্টেশন চত্বরে মানববন্ধন ও মাছপাড়া বাজার চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাছপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পাংশা উপজেলা জাসাস এর সহ সভাপতি মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য রফিকুল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন যুবদল নেতা মনির খান, যুবদল নেতা আশরাফুল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, ছাত্র নেতা রক্সি আহমেদ, উপজেলা ছাত্রদলের ১নং সদস্য তুর্কি নাহিদ।


মানববন্ধনটি সঞ্চালনায় ছিলেন মাছপাড়া ইউনিয়ন যুবদল নেতা এনামুল হক মিন্টু,

উক্ত মানববন্ধন এর সমাপনী বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও মাছপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন আহম্মেদ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি