ঢাকাTuesday , 24 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

দুই জেলায় পৃথক ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

Link Copied!

ঢাকা ও খুলনায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

রোববার (২২ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আটকসহ চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।


এসআরবি সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে এসআরবি-৬ ও এসআরবি-০৪-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানাধীন কালশী মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়।

এ সময় খুলনা সদর থানার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি চঞ্চল মাহমুদ পাঠানকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার নাগেরহাট পাঠান বাড়ি এলাকার মৃত আব্দুল লতিফ পাঠানের ছেলে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল খুলনা জেলার রূপসা থানার তিলকগ্রাম এলাকায় জনৈক আব্দুর রশিদ মিয়ার চায়ের দোকানে অভিযান পরিচালনা করে।

এ সময় খুলনার লবণচরা থানার অপর একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. মাশরাফি মোল্লাকে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার কুশলি এলাকার মৃত জিয়াউর রহমানের ছেলে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর মধ্যে চঞ্চল মাহমুদ পাঠানকে ডিএমপির পল্লবী থানায় এবং মো. মাশরাফি মোল্লাকে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি ফোর্সেসের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি