ঢাকার দোহারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
১৪ নভেম্বর শনিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দোহার থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উত্তর জয়পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে মোঃ নোমান আহম্মেদ (২৮)। তিনি জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
অপর দুজন হলেন, দোহার পৌরসভার ইসলামপুর (প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে মোঃ রাজিব (৪০)। তিনি দোহার পৌরসভা কৃষক লীগের সহ-সাধারণ সম্পাদক।
এছাড়া উপজেলার সুন্দরীপাড়া এলাকার মৃত শেখ সিদিম আলীর ছেলে শেখ মোতালেব (৫৮)। তিনি কুসুমহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
দোহার থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
