ঢাকাTuesday , 24 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যাল পোস্টে ধাক্কা বাসের – আহত দুই

Link Copied!

হাওড়ার নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুর সংযোগকারী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি বাস।

সোমবার (২৩ নভেম্বর) অফিস টাইমে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার ও এক বাইক আরোহীসহ দুজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁতরাগাছি থেকে বারাসতের দিকে যাচ্ছিল বাসটি। নবান্নের কাছাকাছি একটি বাঁকে এসে চালক নিয়ন্ত্রণ হারালে প্রথমে রাস্তার ওপর থাকা দুটি মোটরসাইকেল ও একটি মারুতি গাড়িতে সজোরে ধাক্কা মারে বাসটি। এরপর রাস্তার পাশে থাকা একটি সিগন্যাল পোস্টেও ধাক্কা লাগে।


এই দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কর্তব্যরত ট্রাফিক পুলিশের আধিকারিকরা। তাঁরা আহত দুজনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।

অন্যদিকে, দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরে ব্রেকডাউন ভ্যানের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় বেশ কিছু যাত্রীও দীর্ঘক্ষণ আটকে পড়েন বলে জানা গিয়েছে। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত চালাচ্ছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি