

রাজধানীর ডেমরা এলাকা থেকে জামিল মাহমুদ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জামিল মাহমুদ ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তবে কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


