ঢাকাTuesday , 30 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ি চকে নিখোঁজের একদিন পর শেখ মোহাম্মদ আলী (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। নিহত মোহাম্মদ আলী উপজেলার সুন্দরীপাড়া এলাকার বাসিন্দা।

#New_Classic_Event_Management

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৯ এপ্রিল আসরের নামাজ পরতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয় মোহাম্মদ আলী। পরদিন সকালে কোঠাবাড়ি চকে স্থানীয়রা একটি গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে ঘটনাটি রহস্যজনক বলছেন এলাকাবাসী।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি