ঢাকাFriday , 16 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইয়ে বাধা – বৃদ্ধাকে হত্যার অভিযোগে আটক সিরাজুল

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ফলবরু (৮০) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সিরাজুল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফলবরু ওই এলাকার মৃত আশরাফ আলীর মেয়ে এবং মৃত লাল মিয়ার স্ত্রী। তিনি মেয়ের সঙ্গে বসবাস করতেন। অভিযুক্ত সিরাজুল একই এলাকার মৃত মতিনের ছেলে।


নিহতের ছেলে আব্দুল কুদ্দুসের অভিযোগ, তাঁর মা বোনের বাড়ির পাশেই ছোট ভাই ইদ্রিসের উঠানে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় সিরাজুল তাঁর মায়ের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁর মাকে চিনে ফেলায় ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

প্রতিবেশী বহর বাইয়া জানান, চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি বৃদ্ধার মরদেহ দেখতে পান। এ সময় কয়েকজন তাঁকে জানান, লাল গেঞ্জি পরা এক ব্যক্তি বৃদ্ধাকে হত্যা করে পালিয়ে গেছেন। পরে সিরাজুলকে সন্দেহ হলে তাঁর বাড়িতে গিয়ে রক্তমাখা অবস্থায় দেখতে পান বলে জানান তিনি। এরপর স্থানীয় লোকজন তাঁকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এদিকে, হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগও পাওয়া গেছে।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত সিরাজুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে অভিযুক্তের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি