ঢাকাTuesday , 6 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

এমপির নাম ভাঙিয়ে বালু ব্যবসা – দোহারে বিল্লাল গ্রেপ্তার

Link Copied!

ঢাকার দোহার উপজেলার বিলাসপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ব্যবসা করার সময় ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের নাম ভাঙানোর অভিযোগে মো. বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

গ্রেপ্তার মো. বিল্লাল হোসেন উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক।


পুলিশ সূত্রে জানা গেছে, বিলাসপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বিল্লাল হোসেনের বিরুদ্ধে।

এ সময় ওই ব্যবসায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের নাম ভাঙানোর অভিযোগও ওঠে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে।

দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তারের পর মঙ্গলবার বিল্লাল হোসেনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি