ঢাকাThursday , 15 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় মাহিন্দ্রা-অটোভ্যান সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

Link Copied!

বাগেরহাটের মোংলায় মাহিন্দ্রা ও অটোভ্যানের সংঘর্ষে কাকলি বেগম (২৮) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক বলে জানা গেছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মোংলা স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাকলি বেগম মোংলা পৌর শহরের শাহজালাল পাড়া (মনপুরা) এলাকার ভাড়াটিয়া মো. শাহিনের স্ত্রী। তিনি মোংলা ইপিজেডের জিনলাইট কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁর স্বামীও মোংলা ইপিজেডে কর্মরত। তাঁদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়।


মোংলা বাসস্ট্যান্ড মাহিন্দ্রা ইজিবাইক সমিতির সভাপতি সাব্বির মাহমুদ মাসুম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইপিজেডের শ্রমিকদের নিয়ে একটি মাহিন্দ্রা মোংলা বাসস্ট্যান্ডের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মাহিন্দ্রাটির সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি উল্টে যায় এবং ভেতরে থাকা শ্রমিকেরা সড়কে ছিটকে পড়েন। এ ঘটনায় কাকলি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও ৬ থেকে ৭ জন নারী শ্রমিক আহত হন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান দুর্ঘটনায় একজন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত ও অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি