ঢাকাThursday , 15 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

উৎসবমুখর আয়োজনে শাহজালাল মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শাহজালাল মহাবিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় মহাবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির। প্রাণবন্তভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক তাসনিমুল ইসলাম শিহাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।


স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও শিক্ষানুরাগী আবু হুরায়রা সাদ মাস্টার, শাহজালাল মহাবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. রফিক মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হাসিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু এবং জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমদ।

এ ছাড়া বক্তব্য দেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান তুতি, সদস্য আব্দুস ছালাম ও হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক এবং শাহজালাল মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী রেদোয়ান হোসেন জিহাদ।

অনুষ্ঠানের আগে প্রধান অতিথি মোহাম্মদ কয়ছর আহমদ কলেজ প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল মহাবিদ্যালয়ের প্রভাষক রিংকু রায়, মো. শিশির আহম্মেদ, দেবাশীষ রায়, মো. হাসানুজ্জামান খান, আবুল কালাম আজাদ, মাহমুদ সুলতান, মির্জা আব্দুল হক, মো. মাইনুদ্দিন, মো. শফিকুল ইসলাম, সুনে তালুকদার ও মো. খাইরুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এম সোহেল ও আব্দুল আলীম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান ও সদস্য আব্দুল মতিন, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব জুবায়ের হোসেন আবু, কলকলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক হোসেন রাজু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম ও যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রোকন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাসিম হোসাইন রোয়েল, বিএনপি নেতা আনোয়ারুল হক, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাজহারুল ইসলাম। এ সময় গীতাপাঠ করেন একই শ্রেণির শিক্ষার্থী লাবনী রানী নাথ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি