ঢাকাMonday , 28 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ডেন্টাল টেকনিশিয়ানে চিকিৎসা – দোহারে তিন চেম্বারকে জরিমানা

Link Copied!

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজার সংলগ্ন এলাকায় ডেন্টাল চেম্বারে ভুয়া চিকিৎসক দিয়ে রোগীদের সেবা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডেন্টাল টেকনিশিয়ান দিয়ে দন্ত চিকিৎসকের সেবা প্রদান এবং রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনটি ডেন্টাল চেম্বারকে মোট ২ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।


অভিযান পরিচালনা করা প্রতিষ্ঠানগুলো হলো— আলিফ ডেন্টাল, নূর ডেন্টাল ও ঢাকা ডেন্টাল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।

এছাড়া একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে জয়পাড়া বাজারের চিশতিয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মো. আব্দুল আজিজ এবং স্যানিটারি ইন্সপেক্টর পারভিন সুলতানা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি