সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই মো. নূর হোসেন, এসআই সাব্বির হোসেন, এসআই অনিক পাল ও এএসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার কুবাজপুর (আহমদাবাদ) গ্রামের মৃত তছর উদ্দিনের ছেলে আফাজ চৌধুরী (৪৮)কে সিআর মামলা নং-৫৫/২৬ (জগঃ)-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া চিলাউড়া (আলাখনার পাড়) গ্রামের নজির মিয়ার ছেলে মো. মুজিবুর রহমান (২০)কে জগন্নাথপুর থানার জিডি নং-২২১, তারিখ ৬ অক্টোবর ২০২৬, পুলিশ আইনের ৩৪ ধারার মামলায় গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৬ অক্টোবর) যথাযথ পুলিশ পাহারায় সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
