ঢাকাThursday , 8 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে কলকলিয়ায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

“এডিস মশার প্রজনন স্থান পরিচ্ছন্ন রাখুন, মহামারি ডেঙ্গু প্রতিরোধ করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিক মিয়ার নেতৃত্বে আয়োজিত র‍্যালিটি কলকলিয়া বাজার পয়েন্ট থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।


পথসভায় বক্তব্য দেন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিক মিয়া, ৬নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হাসিম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, ৫নং ওয়ার্ডের সদস্য মসিক আহমেদ এবং কলকলিয়া বাজার বণিক সমিতির সভাপতি আলী হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ব্যবসায়ী হুমায়ূন কবির, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাছুম বিল্লাহ, হিসাব সহকারী রানা, বিশিষ্ট মুরব্বি আশিক মিয়া, কলকলিয়া বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মনসুর মিয়া, তরুণ সমাজসেবক দিলাল মিয়া, ব্যবসায়ী ময়না দাস, সঞ্জয় দেব, জাহাঙ্গীর, ফয়াজ, কয়েস ও হাবিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচির অংশ হিসেবে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গুর বিস্তার রোধে কলকলিয়া বাজারসহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমও শুরু করা হয়। বাজারের বিভিন্ন স্থান ও ড্রেন পরিষ্কার করা হয় এবং যেখানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পথসভায় বক্তারা বলেন, এডিস মশার প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ জন্য সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, বাড়িঘরের আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। পাশাপাশি বাজারের বিভিন্ন স্থান, ড্রেন ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি