ঢাকাThursday , 8 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

নবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে প্রস্তুতিমূলক সভা

Link Copied!

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ২০১টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সব পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির কমিটি, আনসার-ভিডিপি, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।


সভায় জানানো হয়, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় উপজেলার পূজামণ্ডপগুলোকে গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ ও সাধারণ—এই তিন শ্রেণিতে ভাগ করে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম, নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফাজ্জল হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল হক, সাধারণ সম্পাদক মো. কাজী সোহেল এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকারসহ অন্যরা।

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয় ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি