সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামে ৮ বছরের এক কণ্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী হামিদ মন্ডল নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযোগটি ঘিরে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিশুটির পরিবারের দাবি, ঘটনার পর থেকে শিশুটি আতঙ্ক ও মানসিক অস্বস্তির মধ্যে রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২রা অক্টোবর রোজ শুক্রবার সকাল ১১:০০ ঘটিকার সময় আদাচাকী গ্রামে শিশুটির সঙ্গে অভিযুক্ত হামিদ মন্ডল এ ঘটনাটি ঘটায়।
ভুক্তভোগীর মা জানান আমার শিশু কণ্যাটিকে চিপস খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে তার গুপ্ত অঙ্গে হাত দেয় ও অসাধ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি শিশুটি পরিবারের সদস্যদের জানালে তারা ঘটনাটি জানতে পারেন।
শিশুটির পরিবারের অভিযোগ, ঘটনাটি জানার পর তারা বিষয়টি স্থানীয়ভাবে অবহিত করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন।
তবে ঘটনার প্রকৃত কারণ, পরিস্থিতি ও অভিযোগের সত্যতা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঘটনার বিষয়ে বেলকুচি থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা।
স্থানীয়দের প্রশ্ন, এত অল্প বয়সী একটি শিশুকে ঘিরে এমন অভিযোগ ওঠার পর ঘটনাটি যথাযথভাবে তদন্ত করা হয়েছে কি না এবং শিশুটির নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে।
শিশুটির পরিবারের দাবি, তারা ঘটনার সুষ্ঠু তদন্ত চান এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
অভিযোগের বিষয়ে হামিদ মন্ডলের বক্তব্য জানতে ঘটনার দিন সন্ধায় বেলকুচি থানার উপস্থিত থাকা অবস্থায় অভিযুক্তর কাছে জানতে চাইলে তিনি বলেন এসব মিথ্যা অভিযোগ এ-কাজ আমি করিনি, সম্পর্কে শিশুটি আমার নাতনী।
পারিবারিক জেরে আমাকে ফাঁসানো হয়েছে।
এ- বিষয়ে বেলকুচি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ এসেছে, আমরা গুরুত্বপূর্ণের সহিত সঠিক ও সুষ্ঠু তদন্তের উপর উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
