ঢাকাThursday , 8 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচিতে সীমানা নিয়ে সংঘর্ষ – আহত রাজমিস্ত্রি

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচিতে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ওমর আলী নামে এক রাজমিস্ত্রিকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে কামাল হোসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বেলকুচি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

#New_Classic_Event_Management

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর, শনিবার সকাল ৯টার দিকে বেলকুচি উপজেলার ২ নম্বর ভাঙ্গাবাড়ী ইউনিয়নের রয়নাপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন ওমর আলী। এ সময় পারিবারিক জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে কামাল হোসেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে চিকিৎসার জন্য বেলকুচি সদর হাসপাতালে নেওয়া হয়।


ভুক্তভোগী ওমর আলীর অভিযোগ, তিনি ওই এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে উদ্দেশ্য করেই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন।

ওমর আলী বলেন, “আমি আমার কর্মস্থলে কাজ করছিলাম। সীমানা নিয়ে বিরোধের জেরে আমাকে মারধর করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

এ ঘটনায় বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কামাল হোসেন ও তার পরিবারের সদস্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।

এলাকাবাসীর দাবি, জমি ও সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভবিষ্যতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি