ঢাকাWednesday , 7 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীবাহী বাসে মাদকের চালান মোংলায় গ্রেপ্তার চার

Link Copied!

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকায় মোড়েলগঞ্জ-মোংলা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোড়েলগঞ্জ থেকে মোংলাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনের অভিযোগে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইব্রাহিম, পারভেজ আহমেদ, আমিনুর রহমান ও নূর আমিন। তাঁদের মধ্যে ইব্রাহিম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা। অপর তিনজন রংপুরের বাসিন্দা।

অভিযানকারী দলের দাবি, এর আগে গত ৬ জুলাই বাগেরহাটের রামপাল থেকে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিলেন মো. ইব্রাহিম। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও মাদক কারবারে জড়িয়েছেন—এমন অভিযোগের ভিত্তিতে তাঁকে এবারও গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ৭৫ কেজি গাঁজার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

এসআরবি-৬ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি