ঢাকাThursday , 1 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

দোহারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে ডা. জালাল গ্রেফতার

Link Copied!

ঢাকার দোহারে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা. জালাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জালাল উদ্দিন উপজেলার কুঠিরপাড় এলাকার বশির উদ্দিনের ছেলে।

#New_Classic_Event_Management

৩০ সেপ্টেম্বর বুধবার রাতে তাকে গ্রেফতার দেখিয়েছে দোহার থানা পুলিশ।

থানায় মামলা সূত্রে জানা যায়, বুধবার দুপুর এক গৃহবধূ লটাখোলা আশা ক্লিনিকে চিকিৎসা নিতে যান।


এ সময় গৃহবধূর মাকে রুমের বাহিরে পাঠিয়ে দিয়ে জালাল উদ্দিন সেই গৃহবধূকে শ্লীলতাহানি ও এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ ঘটনা জানাজানি হলে ভূক্তভোগীর পরিবারের লোকজন জালাল উদ্দিনের চেম্বার দয়াল মেডিকেলে গিয়ে তাকে মারধর করেন।

পরে ভুক্তভোগী গৃহবধূর মা বাদি হয়ে দোহার থানায় মামলা করলে বুধবার রাতেই পুলিশ অভিযুক্ত জালালকে গ্রেফতার করেন।

এ বিষয়ে দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, এক গৃহবধূর ধর্ষণ চেষ্টা মামলায় জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি