ঢাকাTuesday , 29 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মারধর ও বৈদ্যুতিক শকের মামলায় গফুর গ্রেপ্তার

Link Copied!

ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায়

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মুচিবাড়ির কোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গফুরকে গ্রেপ্তারের সময় মুচিবাড়ির কোনা বাজার এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ধাওয়া করে পাশের একটি সুপারি বাগান থেকে তাকে গ্রেপ্তার করে।


তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাবুল নামে এক ব্যক্তিকে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুল গফুরকে দলীয় সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আব্দুল গফুরের বিরুদ্ধে দায়ের করা মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি