ঢাকাTuesday , 29 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপি নেতা পনির মন্তব্য

Link Copied!

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে অতীতে রাজনৈতিকভাবে ছাড় পাওয়া ব্যক্তিদের নিয়ে মন্তব্য করেছেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি। তিনি বলেছেন, ‘যাদের ছাড় দিয়েছি, তারাই আজ আমাদের মাথার ওপর বসে আছে।’

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মোংলার মালগাজী ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘করব কাজ, গড়ব দেশ—সোনার বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে আবু হোসেন পনি বলেন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা হচ্ছে। অতীতে যাদের ছাড় দেওয়া হয়েছিল, তাদের কেউ কেউ আবারও নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা করছে বলেও মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, ‘যাদের ছাড় দিয়েছি, তারাই আজ বিএনপির মাথার ওপর বসে আছে।’ তবে তাঁর বক্তব্যের নির্দিষ্ট কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোংলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাকির হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জামাল হোসেন, বাগেরহাট জেলা জিয়া মঞ্চের সহসভাপতি হোসাইন আল হাদি, চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ শাহআলম, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান সরদার, চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. হাকিম বাচ্চু এবং মোংলা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. আল-আমিন শেখ।

বক্তারা জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য দেন। আলোচনায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বিভিন্ন বিষয়ও উঠে আসে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মো. হাসান শেখ মেহেদী। সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মামুন শরীফ।

এর আগে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীরা একটি আনন্দ র‍্যালি বের করেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালগাজী ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি