ঢাকাMonday , 21 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গাঁজা বহনের সময় রামপালে দুজন গ্রেপ্তার

Link Copied!

বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে এসআরবি-৬।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রামপাল উপজেলার বগুড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিলভার রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোংলা উপজেলার দিগরাজ এলাকার হাসান হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার (২৫) এবং একই উপজেলার উত্তর মালগাজী এলাকার কামাল কাজীর ছেলে গাড়িচালক রহমত কাজী।

অভিযানে তাঁদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৬।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় মামলা করা হয়েছে। পরে জব্দ করা মাদক ও প্রাইভেটকারসহ তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি