ঢাকাThursday , 1 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

‘লাল সন্ত্রাস’ বন্ধের দাবিতে এবিভিপির বিক্ষোভ পদযাত্রা

Link Copied!

ভারত মাতা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পদাঘাতের অভিযোগের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ পদযাত্রা করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

#New_Classic_Event_Management

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে সংশ্লিষ্ট কলেজ পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পদযাত্রায় অংশ নেওয়া এবিভিপি সদস্যরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘এসএফআই দূর হটো, লালেদের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়। আয়োজকদের পক্ষ থেকে এটিকে ‘জাতীয়তাবাদী Gen Z Rally’ হিসেবে উল্লেখ করা হয়।


বিক্ষোভকারীদের অভিযোগ, পশ্চিমবঙ্গে ভারত মাতা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পদাঘাত করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বামী বিবেকানন্দের মতো বীর সন্ন্যাসীর প্রতিকৃতিতে পদাঘাতের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে স্কুল-কলেজে বামপন্থী ছাত্র রাজনীতির বিরুদ্ধেও বক্তব্য দেন বক্তারা।

সমাবেশে ছাত্রনেতা শুভব্রত অধিকারী, ডা. নীলকণ্ঠ ভট্টাচার্য, ডা. রঞ্জিত কুমারী, ডা. অংকন সরকার ও স্বাধীন হালদারসহ এবিভিপির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে আগামী দিনে কলেজগুলোতে বামপন্থী ছাত্র সংগঠনের প্রভাব কমানোর বিষয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেন। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

এবিভিপির পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচি শেষ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি