ঢাকাThursday , 1 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী স্বামীর দৃষ্টি আকর্ষণে শিশুকে ফাঁস দেওয়ার অভিযোগে নারী আটক

Link Copied!

মালদ্বীপপ্রবাসী স্বামীর দৃষ্টি আকর্ষণ ও ক্ষোভ প্রকাশের উদ্দেশ্যে নিজের শিশুসন্তানকে নির্যাতনের চেষ্টা করে ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

#New_Classic_Event_Management

এ ঘটনায় ফরিদপুরের নগরকান্দা থেকে বিথী আক্তার (২৮) নামে ওই নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।


এ সময় তার দুই শিশু সন্তান আবীর (৯) ও তাবির (৭)-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় এক নারী তার শিশুসন্তানকে নির্যাতনের চেষ্টা করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে তারা তদন্ত শুরু করে।

পরে শিশুটির ফুফু থানায় ফোন করে তথ্য দিলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বিথী আক্তারকে আটক করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিথী আক্তার জানিয়েছেন, তার স্বামী আব্বাস আলী প্রায় সাত বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন।

তিনি দেশে না ফেরায় স্বামীর দৃষ্টি আকর্ষণ ও ক্ষোভ থেকে সন্তানকে নির্যাতনের চেষ্টা করে ভিডিও ধারণ করেন এবং তা স্বামীর কাছে পাঠান বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।

ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও এর নেপথ্যে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দুই শিশুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি