ঢাকাSaturday , 26 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় শিক্ষার্থীদের হাতে বাঙালি ফাউন্ডেশনের উপহার

Link Copied!

বাগেরহাটের মোংলায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা উপকরণ। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে বাঙালি ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

#New_Classic_Event_Management

২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে পৌর শহরের মাদ্রাসা রোডে চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

খাতা-কলম থেকে শুরু করে জ্যামিতি বক্স, পেন্সিল, রং পেন্সিল, রোলার, টিফিন বক্স, পানির বোতল ও স্কুলব্যাগ—নানা প্রয়োজনীয় সামগ্রী পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।


১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন বাঙালি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান।

আয়োজকেরা জানান, ২০২৪ সাল থেকে বাঙালি ফাউন্ডেশন দেশের বিভিন্ন এলাকায় মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করতেই এ আয়োজন।

অনুষ্ঠানে বাঙালি ফাউন্ডেশনের ঢাকা প্রতিনিধিসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি