দেশজুড়ে শীতের চলমান দাপট আরও কয়েকদিন থাকবে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও কমতে পারে। তবে, শনিবার থেকে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ প্রবণতা থাকতে পারে বুধবার পর্যন্ত।
তবে এ সময় রাতের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আওহাওয়া অফিস। আর কুয়াশা কমবে কি না? তা নির্ভর করছে আগামীকালের আবহাওয়ার ওপর। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীত বেশি অনুভুত হচ্ছে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, এখন পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। দেশের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ৯ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারিতে আরও দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে।
এদিকে, রাজধানীতেও তীব্র শীতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।