ঢাকাTuesday , 12 December 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাক্তন শিক্ষকের মৃত্যু

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল মজিদ (৮০) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে মারা যান তিনি।

#New_Classic_Event_Management

নিহত শিক্ষক আব্দুল মজিদ কলাকোপা ইউনিয়নের সমসাবাদ গ্রামের বাসিন্দা এবং উপজেলা সদরের প্যারাগন হাসপাতালের অন্যতম পরিচালক শাখাওয়াত হোসেন বাপ্পি ও ডা. এএমআই রুমেলের বাবা।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল মজিদ মঙ্গলবার সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হোন। নবাবগঞ্জ মডেল মসজিদের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্বজনরা তাকে রাজধানীর উদ্দেশ্যে নিয়ে যান। রাত ৮টার দিকে ধানমন্ডি পপুলার হাসপাতালে মারা যান তিনি।


অন্যদিকে, মটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি