ঢাকাTuesday , 29 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাদ্রাসার গেট থেকে নিখোঁজ ছাত্র – সন্ধান চায় পরিবার

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক মাদ্রাসাছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

#New_Classic_Event_Management

নিখোঁজ শিক্ষার্থীর নাম সজিব হাসান (১২)। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের মো. কিবরিয়ার ছেলে এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সামারগাঁও দারুলউলুম মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে সজিবের বাবা মো. কিবরিয়া ছেলেকে সামারগাঁও দারুলউলুম মাদ্রাসার গেটে দিয়ে আসেন। পরে ওই দিন সন্ধ্যার পর সজিবের মা মাদ্রাসার মুহতামিমের কাছে মোবাইল ফোনে ছেলের খোঁজ নিলে তিনি জানান, সজিব মাদ্রাসায় যায়নি।


এরপর থেকেই পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকেন। সজিবের বাবা মো. কিবরিয়া ও চাচা রুমেন মিয়াও মাদ্রাসা এবং আশপাশের এলাকায় বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সজিবের বড় ভাই জাবির হাসান বলেন, “আমার ভাই সামারগাঁও দারুলউলুম মাদ্রাসার গেট থেকে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাইনি।”

তিনি আরও জানান, কোনো সহৃদয় ব্যক্তি সজিবের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সজিব হাসানের সন্ধান পেলে যোগাযোগের নম্বর: ০১৩০৭১১৩৯৮২, ০১৭৬৩৩০০০০১, ০১৩৩৪৫৭২৪২০

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ মাদ্রাসাছাত্র সজিব হাসানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি