ঢাকাThursday , 26 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে খন্দকার মাহমুদ আরশীন

Link Copied!

ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনা ও স্থানীয় ক্রীড়াঙ্গনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সাত সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখা থেকে গত ১ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে ঢাকা জেলা প্রশাসককে সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—ঢাকা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক জেলা সমাজসেবা অফিস, ঢাকা জেলা ক্রীড়া অফিসার এবং খন্দকার মাহমুদ আরশীন। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কবির উদ্দিন সরকার।


জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংজ্ঞা অনুযায়ী এবং একই আইনের ২(৪) ও ৮(১) ধারার বিধান অনুসরণ করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটি নির্দেশক্রমে দায়িত্ব পালন করবে এবং স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবে।

এই কমিটি গঠনের মধ্য দিয়ে ঢাকা জেলার ক্রীড়া সংস্থার সাংগঠনিক কার্যক্রম সচল করা এবং নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথ তৈরি হলো।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি