রাজবাড়ীর পাংশায় মাছপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ৮ এপ্রিল দুপুরে মাছপাড়া ডিগ্রী কলেজ মাঠে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টে উদ্বোধন করেন মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণত সম্পাদক আরিফুল ইসলাম টিপু মিয়া।
এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শাখার জিয়া সাইবার ফোর্স এর অর্থ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান, সমাজসেবক মোঃ সবুজ মিয়া।
খেলাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাছপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ এনামুল হক ও খেলাটির ধারাভাষ্যে ছিলেন রাজবাড়ী জেলা ওলামা দলের সদস্য সেলিম মাহমুদ।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।