

মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় মানবতায় ইনসাফ ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টায় কলাকোপা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সেরা ডোনার, সহযোগী সংগঠন এবং দায়িত্বশীল সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মানবতার সেবা, সামাজিক দায়বদ্ধতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

তাঁরা মানবতায় ইনসাফ ফাউন্ডেশনের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



