ঢাকাWednesday , 4 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

নারী ক্রিকেটে দোহার–নবাবগঞ্জের লেডি টাইগার্সের দুর্দান্ত সাফল্য

Link Copied!

ঢাকা মহিলা প্রথম বিভাগ বাছাই টি-টোয়েন্টি ক্রিকেট লিগ–২০২৬-এ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে দোহার–নবাবগঞ্জ লেডি টাইগার্স।

#New_Classic_Event_Management

দলের এ সাফল্যে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা জেলা কাউন্সিলর, বিসিবির অডিট কমিটির যুগ্ম সদস্যসচিব এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কার্যনির্বাহী সদস্য খন্দকার মাহমুদ আরশীন।

দোহার–নবাবগঞ্জের নারী ক্রিকেটের অগ্রযাত্রায় এ অর্জনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। দলের সাফল্যের পেছনে খন্দকার মাহমুদ আরশীনের নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা ও নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


ক্রীড়াঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং নারী ক্রিকেটের বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

দোহার–নবাবগঞ্জ লেডি টাইগার্সের সভাপতি শামীমা রাহিম শিলা ও সাধারণ সম্পাদক ডা. কাশফিয়া সালাম নির্ঝর বলেন, এই অর্জন দোহার–নবাবগঞ্জের নারী ক্রিকেটের অগ্রযাত্রায় নতুন মাইলফলক হয়ে থাকবে।

তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে লেডি টাইগার্স আরও বড় সাফল্য অর্জন করবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।

তাঁরা দলের সব খেলোয়াড়, কোচ, সংগঠক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি