ঢাকাThursday , 17 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাড়িয়ার লোহাগাড়ায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে লোহাগাড়ায় প্রিমিয়ার লীগ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ আসরের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার লোহাগাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। যুবসমাজের আয়োজনে ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান। ঠাকুরগাঁও জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি তৌফিকুর রহমান উজ্জল এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, ও ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জিল্লুর রহমান।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক আরফান আলী, পৃষ্টপোষকতা ছিলেন ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

ফাইনাল খেলায় আম্পায়ার ছিলেন রবিউল আলম ও রাণা। বুম বুম রাইডার্স বাংলা টাইগার এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বুম বুম রাইডার্স আগে ব্যাট করে ১১ ওভারে ১৪৯ রান করে জবাবে বাংলা টাইগার ১২৬ রান করে ৮ উইকেটে বিজয়ী হয়।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ান দল বুম বুম রাইডার্স এর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল বাংলা টাইগার এর হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। ফাইনাল খেলা দেখতে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি