ঢাকাThursday , 26 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

হুমকির পর ড্রেজারের পাইপ ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা এলাকায় ড্রেজারের পাইপ ভাঙচুর করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ড্রেজার ব্যবসায়ী রতন পত্তনদারের স্ত্রী শিমু আক্তার।

এ ঘটনায় স্থানীয় মুক্তাকিন, তাঁর বাবা মিঠুসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়িক বিরোধের জেরে ২৪ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রতনের ড্রেজারের পাইপ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর আগে ২৩ নভেম্বর সোমবার রতনের কর্মচারীদের গালিগালাজ এবং পাইপ পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।


পরে ঘটনাস্থলে গিয়ে ভাঙা ও পুড়ে যাওয়া পাইপ দেখতে পান রতন। এ ঘটনায় মুক্তাকিন ও তাঁর লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিঠু। তিনি বলেন, তাঁর ছেলে রতনের কর্মচারীদের গালিগালাজ করায় তিনি ছেলেকে শাসন করেছেন। ঘটনার দিন তাঁর ছেলে ময়মনসিংহে ছিলেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক রমজান আলী জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি